সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় প্রিজন ভ্যানে গুলি, নিহত ৭

নিউজ ডেস্ক২৭ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া
শ্রীলঙ্কায় প্রিজন ভ্যানে গুলি, নিহত ৭

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শ্রীলঙ্কায় বন্দিদের বহনকারী একটি প্রিজন ভ্যানে সোমবার বন্দুকধারীরা গুলি চালিয়ে সাতজনকে হত্যা করেছে।
কর্মকর্তারা জানিয়েছেন, ভূমি নিয়ে বিরোধের জেরে অন্য পক্ষের লোকজন এ হামলা চালিয়ে থাকতে পারে। প্রিজন ভ্যানে বন্দিদের বহন করে আদালতে নেওয়া হচ্ছিল।

রয়টার্স অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে সোমবার এ তথ্য জানানো হয়েছে।

শ্রীলঙ্কার কারা বিভাগের মুখপাত্র থুরাসা উপুলদেনিয়া জানিয়েছেন, বন্দিদের বহনকারী ভ্যানটি আদালতে যাওয়ার পথে আটকায় একদল অস্ত্রধারী। এরপর তারা গুলি চালাতে থাকে।

বিরোধপূর্ণ দুই পক্ষের কারণে এই হামলা হয়েছে। প্রিজন ভ্যানে বহনকারীদের প্রতিপক্ষের সন্ত্রাসীরা হামলা  চালায়।

সূত্র: রাইজিংবিডি