রাজশাহী

শ্বাসরোধে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

নিউজ ডেস্ক৪ আগস্ট ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহকে শ্বাসরোধে হত্যার সুষ্ঠ তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ব্যানারে এ দাবি জানান তারা।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
তারা বলেন,‘সাজিদ আবদুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন।সাংস্কৃতিক কর্মী ও জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা ছিলেন।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।১০ দিন পেরিয়ে গেলেও ইবি প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা। তারা আরো বলেন,সাজিদ কখনো একা কোথাও যেতেন না, অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমরা দ্রুত বিচার দাবি করছি।ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়। প্রশাসন যদি সুষ্ঠ তদন্তে ব্যর্থ হয়,তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।গত ১৭ জুলাই ইবির শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ‘রাবিস্থ মিল্লাত পরিবার’ব্যানারে এ দাবি জানান তারা।এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

তারা বলেন,‘সাজিদ আবদুল্লাহ তামিরুল মিল্লাত কামিল মাদরাসার মেধাবী শিক্ষার্থী ছিলেন।সাংস্কৃতিক কর্মী ও জুলাই বিপ্লবের প্রথম সারির যোদ্ধা ছিলেন।তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

১০ দিন পেরিয়ে গেলেও ইবি প্রশাসন এখনও কোনো ব্যবস্থা নিতে পারেনি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা। তারা আরো বলেন,সাজিদ কখনো একা কোথাও যেতেন না, অথচ তাকে হত্যা করে পুকুরে ফেলে রাখা হয়েছে।

আমরা দ্রুত বিচার দাবি করছি।ভবিষ্যতে আর কোনো শিক্ষার্থী এভাবে প্রাণ না হারায়। প্রশাসন যদি সুষ্ঠ তদন্তে ব্যর্থ হয়,তাহলে আমাদের আন্দোলন আরও জোরদার হবে।গত ১৭ জুলাই ইবির শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সাজিদ আবদুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।