অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজারে বড় দরপতন

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৯১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড় দরপতন হয়েছে। দুই বাজারে কমেছে সব কটি মূল্যসূচক। দুই বাজারেই ব্যাংক, বীমা, আর্থিক খাতসহ সব কটি খাতের সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ২২৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৭৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দাম। ব্যাংক খাতের ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। বিপরীতে দাম বেড়েছে মাত্র ৬টির।

আর্থিক খাতের ১৪টির শেয়ারের দাম কমেছে এবং দাম বেড়েছে ৫টির। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ৬৮২ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুটি মূল্যসূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে ১ হাজার ৩০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।