সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নিউজ ডেস্ক১ মার্চ ২০২৬১ মিনিট পড়া
শেরপুর-৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মৃত্যুর পর স্থগিত হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে প্রার্থী ঘোষণা করেছে দলটি। আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত প্রার্থী নুরুজ্জামান বাদলের ভাই ও সাবেক সেনা কর্মকর্তা মো. মাসুদুর রহমান মাসুদ।

রোববার (১ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান।

তিনি জানান, দলীয় শুরা সদস্যদের সিদ্ধান্ত, তৃণমূলের মতামত এবং জেলা নেতাকর্মীদের পরামর্শের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে রোববার দুপুরেই তার মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

মাসুদুর রহমান মাসুদ শেরপুর জেলা জামায়াতের ব্যবসায়িক শাখা আইবিডব্লিউএফের সাংগঠনিক সম্পাদক।

উল্লেখ্য, ৩ ফেব্রুয়ারি রাতে শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল মৃত্যুবরণ করেন। ৪ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করা হয়। পরে গত ২৪ ফেব্রুয়ারি পুনরায় তফশিল ঘোষণা করা হয়। নতুন তফশিল অনুযায়ী- আগামী ৯ এপ্রিল এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।