সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
জাতীয়

শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আ’লীগ ততদিন সরকারে থাকবে: হানিফ

নিউজ ডেস্ক২৫ এপ্রিল ২০১৮৩ মিনিট পড়া
শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন, আ’লীগ ততদিন সরকারে থাকবে: হানিফ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আওয়ামী লীগ তত দিন সরকারে থাকবে বলে দাবি করেছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বুধবার দুপুরে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের দ্বিবার্ষিক সম্মেলনে এ দাবি করেন তিনি।

হানিফ বলেন, ‘বিএনপির আর জনগণের কাছে যাওয়ার কোনো মুখ নেই। আজকে বিএনপির এমন করুণ দশা কেন? এর একটাই কারণ, তাদের শীর্ষ পর্যায়ের নেতারা হত্যা-খুনের রাজনীতিতে জড়িত। আজকে তারেক রহমানের সমস্ত চিন্তা চেতনা তার পিতার মতো খুনের রাজনীতির।’

‘খালেদা জিয়ার দুর্নীতি ও হত্যার রাজনীতি এ দেশের জনগণ আর চায় না। ২০১৮ সাল নয়, ২০২৪ সালেও নয় ২০২৯ সালে ক্ষমতায় আসার জন্য স্বপ্ন দেখবেন । জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন ততদিন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশে ক্ষমতায় থাকবে, জননেত্রী শেখ হাসিনা ততদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন।’

তিনি বলেন, ‘এই বাংলাদেশে কোনো অপশক্তি নেই জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করার।’

ছাত্রলীগের নেতাকর্মীরাই সকল বাধা পেরিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক।

তিনি বলেন, ‘ছাত্রলীগ নেতাকর্মী ভাইদের অনুরোধ করবো, আসুন নির্বাচনের আগে অশুভ শক্তির সকল ষড়যন্ত্র দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসি।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান পাকিস্তানের নাগরিক বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

হানিফ বলেন, ‘মির্জা ফখরুল সাহেব তারেক রহমানের নাগরিকত্ব নিয়ে কথা বললেন। আমরা দেশবাসী অবাক হয়েছি, মির্জা ফখরুলের মতো একজন নেতা নির্লজ্জ মিথ্যাচার করেছেন। মির্জা ফখরুল বলেছেন তারেক রহমান জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মিথ্যাচার করবেন না।’

‘তারেক রহমানের জন্ম হয়েছিল পাকিস্তানের করাচিতে। জন্ম সূত্রে নাগরিক হলে তারেক রহমান পাকিস্তানের নাগরিক। বাংলাদেশের নাগরিক হওয়ার কোনো সুযোগ নেই। আপনি নিজেই মিথ্যাচার করেছেন আপনার প্রতি ধিক্কার জানাই।’

বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেনের উদ্দেশ্যে হানিফ বলেন, ‘বিএনপির নেতা খন্দকার মোশাররফ হোসেন সাহেব বললেন, যে তারেক রহমানকে আইনি হত্য করার চেষ্ট করছে সরকার। আইনি হত্যা বলতে কি বুঝাতে চেয়েছেন?

আইনের মাধ্যমে সঠিক বিচার হলে তথ্য-প্রমাণের ভিত্তিতে তারেক রহমানের সর্বোচ্চ দণ্ড হতে পারে এই ধারণা করছেন। তার মানে কি আপনারা এর মধ্য দিয়ে নিজেরাও প্রমাণ করছেন তারেক রহমান একজন খুনি?’

মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহম্মেদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম বাবু, মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান রানা, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।