সব খবর

শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে মোদির ঈদ শুভেচ্ছা

নিউজ ডেস্ক৩১ জুলাই ২০২০১ মিনিট পড়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক বিবৃতিতে মোদি বলেছেন, আমি ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষ ও সরকারকে শুভেচ্ছা জানাতে চাই।

ভারতের বেশ কিছু অংশেও ঈদুল আজহা পালিত হচ্ছে, যা আমাদের গভীর ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টিকে স্মরণ করিয়ে দেয়। আমরা আশা করি, এই উৎসব আমাদের স্ব স্ব সমাজে শান্তি ও সহিষ্ণুতার বোধকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করবে।

শুভেচ্ছাবার্তায় মহামারী করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন মোদি। তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী বাংলাদেশ এ প্রতিকূল সময় কাটিয়ে উঠবে। স্বাস্থ্যখাতে সামর্থ্য বৃদ্ধির বিষয়ে বাংলাদেশকে সহায়তা করতে আমরা সর্বদা প্রস্তুত।

ঈদুল আজহার এই উৎসব উপলক্ষ্যে আমার সব বাংলাদেশি ভাই ও বোনের সুস্বাস্থ্য ও উন্নতি কামনা করছি।

বাংলাদেশ প্রতিনিধি

ট্যাগ: