সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা শুরু

নিউজ ডেস্ক১৫ এপ্রিল ২০২৫২ মিনিট পড়া
শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনা শুরু

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ভারত ও যুক্তরাষ্ট্র এই সপ্তাহে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছে। আলোচনার প্রাথমিক পর্ব ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৫ এপ্রিল) এএনআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওই প্রতিবেদনে জানা যায়, শুল্ক বিরতির ৯০ দিনের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ব্যক্তিগত বৈঠকের কথা রয়েছে।

যা মে মাসে অনুষ্ঠিত হতে পারে। সেখানে ভারতীয় বাণিজ্য প্রতিনিধিদলও থাকবে।

এদিকে বাণিজ্যসচিব সুনীল বার্তওয়াল বলেছেন, বর্তমান শুল্কের ক্ষেত্রে ভারতের জন্য উদ্বেগ এবং সুযোগ উভয়ই রয়েছে। ইতিমধ্যে ভারত একটি উপায় খুঁজে নিয়েছে।

সেটা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্যের দিকে এগোতে চাচ্ছে। এ বছরের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করতে সম্মত হয়েছেন। উভয় দেশ বর্তমানে একটি বাণিজ্য চুক্তিতে কাজ করছে, যা এর মধ্যেই চূড়ান্ত হতে পারে।
মার্চ মাসে নয়াদিল্লিতে দুই দেশ বহু ক্ষেত্রীয় দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির (ইঞঅ) প্রথম পর্যায়ে আলোচনা শেষ করেছে।

বিটিএর সফল সমাপ্তির মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধিরা বৈঠক করেছেন। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই বৈঠকের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

 

সূত্র: কালের কণ্ঠ