লাইফ স্টাইল

শুরু হচ্ছে মালিকানাহীন বিশ্বের যুগ!

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভাবতে পারেন এমন এক বিশ্বের কথা, যেখানে আপনাকে কোনো গাড়ি কিনতে হবে না, অথচ শহরের সব গাড়ির মালিকানাই আপনার হবে? না, উবারের কথা বলছি না। উবারে যদিও আপনি চাওয়া মাত্রই গাড়ি পেয়ে যাচ্ছেন, কিন্তু তার জন্য প্রতিটি যাত্রাতে আপনাকে পৃথকভাবে টাকা গুণতে হচ্ছে। অর্থাৎ উবার বা এই জাতীয় সেবাগুলো মূলত ট্যাক্সি সার্ভিস ছাড়া বেশি কিছু না।

কিন্তু যদি এরকম হয় যে, খুবই স্বল্প পরিমাণ অর্থ দিয়ে মাসিক নিবন্ধনের বিনিময়ে আপনি দিনের যেকোনো সময় শহরের যেকোনো ধরনের গাড়ি ব্যবহার করার সুযোগ পেয়ে গেলেন– শুধু ট্যাক্সি না, মাইক্রো বাস, পাবলিক বাস সহ সব ধরনের যানবাহন? প্রয়োজন হওয়া মাত্রই আপনি মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুততম সময়ে হাতের কাছেই পেয়ে যাচ্ছেন যেকোনো ধরনের গাড়ি? তাহলে কি আর আপনি গাড়ি কিনবেন? অবিশ্বাস্য মনে হলেও সত্যি, দিনে দিনে আমরা এগিয়ে যাচ্ছি এমন এক বিশ্বব্যবস্থার দিকে, যেখানে ধীরে ধীরে মালিকানার ধারণাটি পরিবর্তিত হয়ে যাচ্ছে। বলা হচ্ছে, পরিবর্তিত নতুন বিশ্বে মালিকানার দিন শেষ হয়ে আসছে।

অ্যাপ ভিত্তিক ট্যাক্সি সেবা উবার

আমাদের চাহিদার কোনো শেষ নেই। আমাদের যা কিছু পছন্দ হয়, ক্রয়ের সামর্থ থাকলে সেটাই আমরা নিজের করে পেতে চাই। আর কোনো কিছু নিজের করে পাওয়ার অর্থই হচ্ছে টাকা দিয়ে সেটা কিনে নেওয়া, সেটার মালিকানা ধারণ করা। মূল্যবান কোনো কিছুর মালিক হতে পারাটা আমাদের সমাজ ব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার বিলাসবহুল একটি বাড়ি আছে, দামী একটি গাড়ি আছে, সর্বশেষ মডেলের আইফোন আছে, সমাজের চোখে সেই অধিকতর যোগ্য এবং সফল ব্যক্তি। আমাদের মধ্যেও তাই স্বাভাবিকভাবেই এই প্রবণতা তৈরি হয়েছে যে, একটি আইফোন বা একটি গাড়ির মালিক না হতে পারলে যেন চলবেই না।

মালিকানার ধারণাটি মানব সমাজে শত শত বছর ধরেই ছিল, কিন্তু এ