সদ্য প্রকাশিত
রাজশাহী

শুভডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যানকে ছাত্রলীগের সংবর্ধনা

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০১৬১ মিনিট পড়া
শুভডাঙ্গায় নবনির্বাচিত চেয়ারম্যানকে ছাত্রলীগের সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ৯নং শুভডাঙ্গা ইউনিয়নের আ’লীগ মনোনীত নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল হাকিম প্রামানিক কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

বৃহস্পতিবার ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে বারুইপাড়া গ্রামে নৌকা প্রতীক সম্বলীত সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান,সদস্য উজ্জ্বল হোসেন,মিলন ,সোহেল রানা, আলমগীর হোসেনসহ বিভিন্ন এলাকার সুধীজন,আ’লীগ ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

স/শ