সদ্য প্রকাশিত
হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু ভর্তি পরীক্ষায় নকল কেলেঙ্কারি সমালোচনার মুখে পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী কংগ্রেস তথ্য চাইলে আগে হোয়াইট হাউসকে জানাতে ঠিকাদারদের নির্দেশ দিলেন ট্রাম্প যাত্রীদের টেনেহিঁচড়ে নিয়ে গেল আইসিই, যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে বিশৃঙ্খলা ইরানের হামলায় বাহরাইনে শিল্প স্থাপনায় আগুন ভারত মন্দির থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের ৯ জনের পুঠিয়ায় কৃষি সচিবের শস্য কর্তন ও কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সার বিক্রয়কেন্দ্র পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে দোকান খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু লালপুরে সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগ-যুবলীগের ৪ নেতা-কর্মী গ্রেপ্তার বিদেশে কর্মরত সরকারি কর্মীর সন্তানদের জন্য সুখবর
নওগাঁ

শীতের প্রকপ বেশি থাকায় আমের মুকুল আসতে বিলম্বিত

নিউজ ডেস্ক২৫ ফেব্রুয়ারি ২০২৪১ মিনিট পড়া
শীতের প্রকপ বেশি থাকায় আমের মুকুল আসতে বিলম্বিত


প্রদীপ কুমার সাহা, সাপাহার :
আমের বাণিজ্যিক রাজধানী “ব্রান্ডিং সাপাহারে শীতের প্রকপ একটু বেশি থাকায় আমের মুকুল আসতে বিলম্বিত হচ্ছে। উপজেলার কিছু আম বাগান ঘুরে দেখা গেছে সব বাগানে মুকুলের এখনো দেখা মেলেনি, তবে কিছু কিছু গাছে মুকুল অল্প পরিসরে এসেছে। এবিষয়ে উপজেলার আমচাষীরা বেশ চিন্তিত, তবে অনেক কৃষক উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে পরামর্শ নিচ্ছেন এবং সে মোতাবেক গাছের পরিচর্যা করছেন।

২৫ ফেব্রুয়ারি রোববার বেলা ১১টায় এমনটিই জানিয়েছেন নওগাঁর সাপাহার উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার মনিরুজ্জামান টকি সিল্কসিটিকে জানান, এবারে এই উপজেলায় ৯ হাজার ২৭০ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে, প্রতি বছর এ উপজেলায় আম বাগান বৃদ্ধি হচ্ছে, এখন পর্যন্ত প্রায় ১০% জমিতে বা আম গাছে মুকুল এসেছে এবং খুব শিঘ্রই বাকী গাছগুলোতে মুকুল আসবে।

তিনি আরও জানান, জানুয়ারী মাসের প্রথম দিক থেকে মাঝামাঝি সময়ে প্রতিপি বাগানে মুকুল আসার সময় থাকলেও শীতের প্রকপ একটু বেশি থাকায় আমের মূকুল আসতে বিলম্বিত হচ্ছে, তবে শীত আর একটু কমে গেলেই স্বাভাবিক ভাবেই প্রতিটি আম গাছে মুকুল আসবে। আবহাওয়া অনকুলে থাকলে বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।