সদ্য প্রকাশিত
রাজশাহী

শীতের আমেজে ভাপা পিঠা

নিউজ ডেস্ক৬ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শীতের আমেজে ভাপা পিঠা
শাহিনুল ইসলাম আশিক:
প্রকৃতিতে শীতের আমেজ। শুধু শীতের আমেজ নয়, এর সঙ্গে মাত্রা যোগ করেছে নবান্নের আমেজও। শীত তেমন না আসলেও শুরু হয়েছে শীতের পিঠা খাওয়া ও বিক্রি। শীত আসলে চারিদিকে যেন পিঠা খাওয়ার ধুম উঠে।
আর এই ধুমটা যদি হয় শীতের ভাপা পিঠা (ধুপি পিঠা) খাওয়ার তাহলে তো কোন কথায় নেই। শীত আসার আগেই নগরীর ওলিতে গলিতে শুরু হয়েছে শীতের ভাপা পিঠা বিক্রি। এই ভাপা পিঠা ছোট বড় সকলের পছন্দের।
আর এ পিঠা তৈরী করতে লাগে, চালের গুঁড়া, পানি পরিমাণমতো, নারিকেল কোরা, খেজুরের গুড় বা পাটালি, ঘন দুধ পরিমাণমতো, সন্দেশ পরিমাণমতো, লবণ অল্প।
ভাপা পিঠা নগরীর, দরগাপাড়া, সাহেব বাজার, নিউ মার্কেট, রেলগেট, আলুপট্টির মোড় বঙ্গবন্ধু চত্বর, তালাইমারী, বিনোদপুর, রাবি স্টেশন বাজার, মোন্নফের মোড়, সাধুর মোড়সহ নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে। এ পিঠার গঠন অনুযায়ী বিভিন্ন দামে বিক্রি করা হচ্ছে। প্রতিটি পিঠা ৫টাকা থেকে ১০ টাকা দামে বিক্রি করা হয়।
পিঠা খেতে আসা ইসলাত জাহান ইলা ও রিংকী বলেন, শীতের ভাপা পিঠা না খেলে মনে হয় না যে শীত এসেছে। তার পরেও শীত এখনো আসেনি। তার পরেও পিঠা বিক্রি শুরু হয়েগেছে। এ পিঠা সকাল বেলা খেতে আরো ভাল লাগে তবে সন্ধ্যায় খেলে যে ভালেনা তা কিন্তু নয়।
একটু নারিকেলের সঙ্গে খেজুরের গুড় হলে আরো ভাল লাগে। বাড়িতে বানাতে একটু কষ্ট কর হয়ে যায় তাই। আমি খেলাম আর পরিবারের বাকি সদস্যদের জন্য নিয়ে যাচ্ছি।
নগরীর ঘড়বোনা এলাকার শরিফুল ইসলাম বলেন, আমি কুমার পাড়া এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকায় পিঠা বিক্রি করি। পিঠা বিক্রি হয় প্রতিদিন সাড়ে ৪শ থেকে ৫শ টাকা হয়। আমি বিকেলর পরেই আলুপট্টিতে চলে আসি। আমি বানায় আর আমার ছেলে বিক্রি করে।
স/আ