রাজশাহী

শিশু পুষ্পর হৃদপিন্ডে একাধিক ছিদ্র চিকিৎসার জন্য প্রয়োজন অর্থসহায়তা

MD Ahamadullah৪ জুন ২০২৫২ মিনিট পড়া

স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর ২৫ নং ওয়ার্ড অন্তর্গত তালাইমারি এলাকার এহসান আলীর কন্যা মোসাঃ পুষ্প আক্তার দিয়া (৮) দীর্ঘ সাত বছর ধরে হৃদ রোগে আক্রান্ত। ছোট্ট এই শিশুটির হৃদযন্ত্রে ছোট ছোট ছিদ্র ধরা পড়েছে। চিকিৎসকের ভাষ্যমতে, জন্মের পর থেকেই শিশুটির হৃদপিন্ডের ওপরের প্রকোষ্ঠের পর্দায় ছিদ্র ছিল। সেটির পরিধি দীরে ধীরে বৃদ্ধি পেয়ে ১৩.৩ মিলিমিটার আকার ধারণ করেছে। এই দুরারোগ্য ব্যাধিটির নাম অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট (এএসডি)। শিশু পুষ্প বর্তমান বয়স সাড়ে আট বছর। এই বয়সে যখন অন্য শিশুরা খেলাধুলা আর দুড়ন্তপনায় মেতে থাকে; ঠিক সেইসময় পুষ্প চরম কষ্টদায়ক এই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করছে।
শিশু পুষ্পের জন্মের একবছর পরেই ধরা পরে এই দুরারোগ্য ব্যাধী। ২০১৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত দিনমজুর বাবা এহসান আলী চিকিৎসা চালিয়ে আসলেও এখন তিনি নিরুপায়। যতই দিন যাচ্ছে শিশু পুষ্পের শারীরিক অবস্থার অবনতি ঘটছে। হৃদপিন্ডের ছিদ্রের বর্তমান অবস্থা ও রোগীর অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করার জন্য প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করতে হচ্ছে, যা ব্যয় বহুল। অর্থাভাবে শিশু পুষ্পার চিকিৎসাসেবা ব্যহত হচ্ছে। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বিগত কয়েক বছর ধরে চিকিৎসা অব্যাহত রয়েছে। চিকিৎসকের পরামর্শক্রমে অতিদ্রুত অপারেশন না করলে সময়ের সাথে সাথে শিশু পুষ্পার শারীরিক অবস্থার অবনতি ঘটবে এবং ধীরে ধীরে শিশু পুষ্পা মৃত্যুর দিকে ধাবিত হবে। দিনমজুর পিতা এহসান আলী মেয়ের সুচিকিৎসার জন্য দেশের অর্থশালী ও বিত্তবান মানুষের কাছে আর্থিক সহায়তার জন্য বিশেষ অনুরোধ করেছেন। যারা অর্থ সহায়তা করতে চান তারা এই বিকাশ ০১৯১০-৩৬৮৬৩১ (শিশুর পিতা এহসানের ব্যক্তিগত নাম্বার)।