রাজশাহী

শিশু উদ্ধারে ৩০ ঘণ্টা পার: গর্ত খোঁড়া শেষেও উদ্ধার হয়নি সাজিদ

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০২৫২ মিনিট পড়া
নিজস্ব প্রতিবেদক:
৩০ ঘণ্টায় উদ্ধার করা সম্ভব হয়নি শিশু স্বাধীনকে। নলকূপের পাশে প্রায় ৫০ ফুট গর্ত খোঁড়ার কাজ শেষ। ফায়ার সার্ভিসের সদস্যরা বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর থেকে সুরঙ্গ খোঁড়ার কাজ শুরু করছেন শিশুটিকে উদ্ধারের জন্য।
জানা গেছে- বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার রাজশাহীর তানোর উপজেলায় পরিত্যক্ত গভীর নলকূপটিতে শিশুটি পড়ে যায়। শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রথম অবস্থায় একটি হলেও পরবর্তীতে আরও দুটি স্কেভেটর দিয়ে মাটি খনন করা হয়। এমনভাবে রাতভর অভিযান পরিচালনা করে
তানোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী সদর ও নাটোর স্টেশনের আটটি ইউনিট।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। তবে সকাল থেকেই দিনভর উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছে। তাদের সরাতে বেগ পেতে হয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
এর আগে বুধবার (১০ ডিসেম্বর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত কয়েক দফা নলকূপের ৩০ ফুট গর্তে ফায়ার সার্ভিসের কর্মীরা ক্যামেরা নামায়। কিন্তু ওপর থেকে পড়া মাটি ও খরের কারণে শিশুটি তারা দেখতে পায়নি। তবে একই দিন দুপুরে শিশুটির কান্নার আওয়াজ শোনা যায়। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে পরদিন সকাল। উদ্ধার করা যায়নি শিশুটিকে। তবে থেমে নেয় ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের রাজশাহী স্টেশনের সহকারী পরিচালক দিদারুল ইসলাম জানান, উদ্ধার কাজ চলছে। গর্ত কাটা শেষে তারা সুরঙ্গ করছে। শিশুটি যদি মাটির ১০০ ফিট গভীরেও থাকে, সেখান থেকে বের করে আনা হবে।