সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত: বখাটের ১০ মাস জেল

নিউজ ডেস্ক১৯ এপ্রিল ২০১৭২ মিনিট পড়া
শিবগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত: বখাটের ১০ মাস জেল

ভ্রাম্যমান প্রতিনিধি:
শিবগঞ্জে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে উত্যক্ত করার অপরাধে এক বখাটে যুবককে ১০ মাস ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

 

দণ্ডপ্রাপ্ত বখাটে যুবক হল, চাঁপাইনাববগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর ডাক্তারটোলা গ্রামের সাইদুর রহমানের ছেলে মনিরুল ইসলাম (২২)।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টায় বিনোদপুর ইউনিয়নের বাবলাবোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে।

 
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী ক্লাশ শুরু হওয়ার পূর্বে টয়লেট থেকে বের হওয়ার সময় বিদ্যালয়ের পার্শ্বে আমবাগানে স্প্রে করতে আসা শ্রমিক মানিরুল সুযোগ বুঝে তার হাত ও মুখ চেপে ধরে উত্যক্ত করে এবং গোপন স্থানে নিয়ে যাবার চেষ্টা করলে সে কৌশলে পালিয়ে আসে। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা: রওশানারা বেগম ওই ছাত্রীর বরাত দিয়ে বলেন, সে টয়লেটে প্রবেশ করার সময় মনিরুল পানি আনতে এসে তাকে দেখে এবং টয়লেট থেকে বের হওয়া পর্যন্ত অপেক্ষা করে। টয়লেট থেকে বের হওয়া মাত্র সে হাত ধরে গোপন স্থানে নিয়ে যেয়ে মুখ চেপে ধরে উত্যক্ত করলে সে কৌশলে পালিয়ে আসে। পরে বিদ্যালয়ের শিক্ষকসহ স্থানীয়রা উক্ত বখাটে যুবককে ধরে ফেলে এবং পুলিশে খবর দেয়।

 
খবর পেয়ে পুলিশ বিদ্যালয়ে গিয়ে ওই বখাটেকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম পঞ্চম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত করায় ১৮৬০ সালের ৫০৯ ধারায় যৌন হয়রানীর অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মনিরুল ইসলামকে ১০ মাস ১০ দিন কারাদণ্ড দেয়া হয়েছে।

 
সাজার বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, আমরা প্রত্যেকেই মায়ের গর্ভে ১০ মাস ১০ দিন অতিবাহিত করার পর এই পৃথিবীতে আলোর মুখ দেখতে পাই। তাই বখাটে যুবক মনিরুল ইসলামকে এ সাজা দেয়া হয়েছে।
স/শ