সদ্য প্রকাশিত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে রামেক কর্মচারীদের মানববন্ধন, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ রোহিঙ্গা, গঙ্গার পানি ও শেখ হাসিনা—সব প্রশ্নেই পুরোনো অবস্থানে ভারত রোহিঙ্গাদের ফেরা এখনও অনিশ্চিত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী ঢাকাসহ ১২ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আভাস সশস্ত্র বাহিনী দিবস আজ/ প্রযুক্তিনির্ভর প্রতিরক্ষার পথে বাংলাদেশ পুত্রসন্তানের মা হলেন সামান্থা ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪ হাজার ৮৩০ কোটি ডলার ১০ হাজার রোহিঙ্গাকে তুরস্কে পুনর্বাসনের কথা জানাল মালয়েশিয়া
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

নিউজ ডেস্ক১৪ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পুখুরিয়া নামক স্থানে সড়ক দূর্ঘটনায় ফরহাদ হোসেন ওরফে শাহাদাত (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।

 

নিহত শাহাদত উপজেলার বিনোদপুর ইউনিয়নের লছমানপুর গ্রামের শহিদুল্লাহ্ মাষ্টারের ছেলে ও রাজশাহী ক্যাডেট কলেজের ছাত্র।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যায় ৬টার দিকে মটরসাইকেলে শিবগঞ্জ বাজার যাওয়ার পথে পুখুরিয়া নামক স্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই শাহাদাত মারা যায়।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স/শ