ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় রিতা খাতুন নামে ৫ বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কামাত এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত রিতা খাতুনের পিতার নাম তোহরুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রিতা খাতুন শুক্রবার দুপুরে সাড়ে ১২টার দিকে বিনোদপুর ইউনিয়নের কামাত নামক এলাকায় রাস্তার উপর খেলা করছিল। এ সময় কানসাটগামী একটি অটোবাইক শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যূ হয়।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়পক্ষ একই এলাকাল হওয়ায় তাদের মধ্যে আপোষ মিমাংশার মাধ্যমে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করে দেয়া হয়।
স/শ









