সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

নিউজ ডেস্ক২৬ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে ফেনসিডিলসহ প্রাইভেট কার জব্দ, আটক ১

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পৃথক দুটি অভিযানে ফেনসিডিলসহ খাইরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

আটককৃত ব্যক্তি হলেন, শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আফসার আলী ছেলে।

 

এছাড়া অভিনব কায়দায় পাচারের সময় ১২০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার জব্দ করা হয়।

 

শিবগঞ্জ থানার ওসি রমজান আলী সিল্কসিটি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকায় অভিযান চালিয়ে খাইরুলের বসতবাড়ি থেকে  ২‘শ ৫০ বোতল ফেনসিডিলসহ খাইরুলকে আটক করা হয়।

 

এদিকে শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল মোবারকপুর উপরটোলা এলাকায় অভিযান চালিয়ে ১২০০ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেট কার ঢাকা মেট্রো-গ-১২-৬৫৮০ জব্দ করে।

 

এব্যাপারে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

স/অ