চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

নিউজ ডেস্ক১৩ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

ভ্রাম্যমান প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিএনপি নেতা খাইরুল ইসলাম দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে দায়িত্বভার গ্রহণ করেন।

সাবেক প্যানেল চেয়ারম্যান বসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যানকে ফুল বরণ করে নেন পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারী। পরে স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এতে সাবেক ও বর্তমান ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা উপস্থিত ছিলেন।
স/শ