সদ্য প্রকাশিত
চাঁপাইনবাবগঞ্জ

শিবগঞ্জে জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
শিবগঞ্জে জঙ্গিবাদ প্রতিরোধে আলোচনা সভা

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
‘জনতা পুলিশ হাতে হাত অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ’ এই প্রতিবাদ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাস ও সামাজিক অস্থিতিশীলতা প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কমিউনিটি পুলিশিং ফোরাম শিবগঞ্জ থানার আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

 

কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক এড. আতাউর রহমানের সভাপতিত্বে, বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ সহকারী পুলিশ সুপার (সদর ও শিবগঞ্জ) সার্কেল ওয়ারেছ আলী মিয়া, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সারোয়ার রহমান, সদস্য সচিব ও দূলর্ভপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুর রাজিব রাজু।

 

অনুষ্ঠানটি সঞ্চালন করেন শিবগঞ্জ থানার উপপরিদর্শক নূরে আলম সিদ্দিকী। সভায় জঙ্গি ও সামাজিক অস্থিতিশীলতা প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

স/অ