সদ্য প্রকাশিত
রাজশাহী

শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই : লিটন

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই : লিটন
নিজস্ব প্রতিবেদক:
ছায়া জাতিসংঘ ও আন্তজাতিক বিষয়ের উপরে দক্ষতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানব সম্পদে রুপদানের লক্ষে রাজশাহী কলেজে অভিষেক হলো মডেল ইউনাইটেড ন্যাশন ও ইন্টারন্যাশনাল এফেয়ার্সের।
আজ রোববার রাজশাহী কলেজে মডেল ইউনাইটেড ন্যাশন ও ইন্টারন্যাশনাল এফেয়ার্সের উদ্বোধন করা হয়।
রাজশাহী কলেজের অধ্যক্ষ হবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, আজ যারা এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী তারা আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ পদে থাকবে। তারা আগামী দিনের এ দেশকে নেতৃত্ব দেবেন। আমাদের শিক্ষিক জাতি হিসেবে গড়ে উঠতে শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী কলেজের অধ্যাপক উপাধক্ষ্ আল ফারুক চৌধুরী, রাজশাহী কলেজ শিক্ষক পরিষদের সভাপতি জোবাইদা আয়েশা সিদ্দিকা। 
 প্রধান আলো্চক ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. শাহ আজম।
ভিডিও কনফারেন্স এর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য জানাবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং মডেল ইউনাইটেড ন্যাশনের বাংলাদেশ শাখা প্রধান মো. মামুন মিঞা।

 

অনুষ্ঠানে muniarc = Model United nations and international affairs of rajshahi college এর ফাউন্ডার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ড. সৌম্য সাথী ভৌমিক প্রতি বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভাইভার ম্যাধ্যমে প্রতি বিভাগের ৪ জন এবং প্রতি সংগঠন থেকে ৫ জন নির্বাচিত হয়ে অংশগ্রহণ করেন।
স/আ