রাজশাহীর খবর

শাহ মখদুম মেডিকেল কলেজে শিক্ষার্থীদের উপরে হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক২৮ নভেম্বর ২০২০২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:


শিক্ষার্থীদের উপরে হামলা ও শাহ মখদুম মেডিকেল কলেজের সার্বিক বিষয় নিয়ে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদন দেবে।

এর আগে আজ শনিবার (২৮ নভেম্বর) সকালে ‘নীতিমালা অনুযায়ি শাহ মখদুম মেডিকেল কলেজের কার্যক্রম পরিচালনা হচ্ছে কিনা’ তদন্তে আছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের প্রতিনিধি দল। পরিদর্শনে চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক একেএম আমিনুল ইসলামসহ আরও তিনজন সরেজমিনে মেডিকেল কলেজটি পরিদর্শন করেন।

অগে থেকেই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে অবস্থান নেয়। শিক্ষার্থীদের উপরে হামলার বিচার ও মাইগ্রেশনের দাবি করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের উপরে হামলা ও কলেজের বিভিন্ন বিষয় শিক্ষার্থীদের থেকে শোনে পরিদর্শনকারী দলের সদস্যরা। এছাড়া এই ঘটনায় চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক একেএম আমিনুল ইসলামকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়। এই কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

পরে অতিরিক্ত মহাপরিচালক একেএম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, আমরা কলেজ পরিদর্শন করেছি, যে যে বিষয় গুলো জানা দরকার সব সংগ্রহ করেছি যা আগামী ৩০ দিনের মধ্যে একটি প্রতিবেদনে জানানো হবে এবং গতকাল একটি অপ্রিতিকর ঘটনা ঘটেছে, আমরা সেটির জন্য দুখ প্রকাশ করছি , আইন বিভাগ সেটির সুস্থ তদন্ত করে শাস্তির ব্যবস্থা করবেন।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানায়, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মেডিকেল কলেজ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

প্রসঙ্গত, শুক্রবার শাহ মখদুম মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওপরে হামলার ঘটনায় ১৩ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

 

ট্যাগ: