রাজশাহী

শারদীয় দূর্গপূজার চতুর্থদিন, পঞ্জিকা অনুযায়ী দেবীর আরাধনার সর্বচ্চো দিন আজ।

নিউজ ডেস্ক১ অক্টোবর ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

শারদীয় দূর্গপূজার চতুর্থদিন, পঞ্জিকা অনুযায়ী দেবীর আরাধনার সর্বচ্চো দিন আজ। তাতে রাজশাহীর মণ্ডপে-মণ্ডপে উৎসবের আমেজে, নবমীর প্রারম্ভ থেকেই দেবী দুর্গার আরাধনায় কছে ভক্তদের সময়।

ফুরিয়ে আসছে দেবীদূর্গার মর্তে থাকার সময়। কারন আগামী কালই স্বামী গৃহে ফিরে জাবেন এই দূর্গা দূর্গতিনাশিনী। তাই শেষ সময়ে শাপলা সালুক আর বলি দানের মাধ্যমে চলছে দেবীর শেষ বন্দনা।

সকাল থেকে হয়েছে চণ্ডীপাঠ মহাস্নান আর ভোগ আরতির মধ্যদিয়ে দেবীর আরাধনা। রাজশাহী জুড়ে ৪’শ ৬২টির বেশি পূজামন্ডেপে ছিলো একই দৃশ্য। এখােন নির্মিত মন্ডপগুলোর কোনটি মাহাদেবের কল্যাণ ও অশুভ নাশের থিমে তো কোনটায় মা দেবী দূর্গার সৃষ্টির ও শান্তি প্রতীককে প্রাধান্যদিয়ে তৈরী।

মন্ডপ গুলোতে সকাল থেকে পূজাঅর্চনা, অঞ্চলীপ্রদান, ভোগ আরতি ও অর্ঘদানের মধ্যদিয়ে মূখরীত হয়ে ওঠে ভক্তদের প্রার্থণায়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দেবী আজ কালির রূপ ধারণ করে মহিষাসুরকে বধকরে।

মহানবমীর পূজার মধ্যদিয়ে দূর্গাপূজার আনুষ্ঠানিক ভাবে সমাপনি হবে। এ দিন জগতের সকল অশুভ শক্তির বিনাশ চেয়ে প্রার্থনা করেছেন ভক্তরা। এক মন্দির থেকে ঘুরেছেন আরকটায়। এদে দেবী বন্ধনা পূজা আচনার মধ্যদিয়ে সব বয়সি অংশগ্রহনে চলছে শারদীয় দূর্গা উৎসেবর মহানবমী।