সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস

নিউজ ডেস্ক৩০ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি, জানালেন সারজিস

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা প্রতীক পাওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, প্রতীক আদায়ে যদি রাজপথ কিংবা আদালতে যেতে হয়, এনসিপি সেই পথে যাবে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় সদরের হাফিজাবাদ ইউনিয়নে দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

এদিন বিকালে এনসিপির নিবন্ধন পাচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সে ঘোষণার পর এক ফেসবুক পোস্টে সারজিস লিখেছেন, নির্বাচন কমিশন বলেছে নিবন্ধন পাওয়ার জন্য সকল শর্ত পূরণ করেছে, তাই এনসিপিকে নিবন্ধন দিতে তাদের কোন আপত্তি নেই। এইটুকু বলার জন্য ধন্যবাদ।

এরপরই শাপলা প্রতীক ইস্যুতে নিজেদের আগের অবস্থানে অটল থাকার ঘোষণা দিয়ে তিনি বলেন, কিন্তু শাপলা মার্কা দেওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এনসিপির সঙ্গে স্বেচ্ছাচারিতা এবং বৈষম্যমূলক আচরণ করছে। কোনো আইনগত বাধা না থাকা সত্ত্বেও মার্কা নিয়ে এই টালবাহানা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে কোনভাবেই কাম্য নয়।

সারজিস যোগ করেন, নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নিজেদের সক্ষমতা এবং স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আমরা এখনো প্রত্যাশা করি।

 

সূত্র: যুগান্তর