সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

শাটল ট্রেনে উঠতে গিয়ে চবি ছাত্রের ২ পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০১৮১ মিনিট পড়া
শাটল ট্রেনে উঠতে গিয়ে চবি ছাত্রের ২ পা বিচ্ছিন্ন

সিলল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন উঠতে গিয়ে রবিউল আলম (২৬) নামে এক শিক্ষার্থীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

বুধবার সকাল ৮টার দিকে নগরী ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আহত রবিউল আলম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টাসের শিক্ষার্থী। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার মোহাম্মদ হোসেনের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সকাল ৮টার দিকে নগরীর ষোলশহর রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনটি ছেড়ে যাচ্ছিল। এসময় ওই ট্রেনে চলন্ত অবস্থায় উঠতে গিয়ে রবিউলের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিউলের অবস্থা আশংকাজনক বলে জানান এএসআই আলাউদ্দিন।