রাজশাহীর খবর

শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে নগর যুবদলের শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০২৫২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জানুয়ারি) বেলা ৩ টায় নগরীর দাশপুকুর মোড়ে নগর যুবদলের আয়োজনে ৫ শতাধিক মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

এসময় শহীদ জিয়াউর রহমানের বীরত্ব ও মহান মুক্তিযুদ্ধের অবদান তুলে ধরে নেতৃবৃন্দ বলেন, আজ শহীদ জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিনে কোনো গানবাজনা না করে, সাধারণ মানুষের পাশে দাড়িয়েছে বিএনপি। যাতে জিয়াউর রহমানের চেতনা সম্পর্কে সবাইকে উদ্বুদ্ধ করা যায়। পাশাপাশি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও দেশনেত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় প্রতিটি জায়গায় দোয়া করা হচ্ছে।

তারা বলেন, বিগত আওয়ামী সরকার যারা সাধারণ জনগনের ভোট চুরি করে নির্বাচিত হয়েছিলো, তারাই মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিলো। গত ৫ আগষ্ট তাদেরকে ছাত্র-জনতার মাধ্যমে বিতারিত করেছি আমরা। এই ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোশররা যেন আর মাথা তুলে দাড়াতে না পারে, সেজন্য আমাদের ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে তাদের প্রতিহত করার জন্য।

শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, সাবেক যুবদল নেতা মেহেদী হাসান সোহাগ, রাজপাড়া থানা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল ইসলাম রাতুল সহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।