সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

শফিক রেহমান ও মাহমুদুরকে খালেদার ঈদ উপহার

নিউজ ডেস্ক৫ জুলাই ২০১৬২ মিনিট পড়া
শফিক রেহমান ও মাহমুদুরকে খালেদার ঈদ উপহার

সিল্কসিটি নিউজডেস্ক:

কারাগারে থাকা বিএনপি ঘরানার সিনিয়র সাংবাদিক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানকে ঈদ উপহার পাঠিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের বাসায় গিয়ে এ উপহার পৌঁছে দেন।

এ সময় মির্জা ফখরুলের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান ছিলেন। পরে তিনি  এ তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ এপ্রিল সিনিয়র সাংবাদিক শফিক রেহমানকে তার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের বাসা থেকে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করে নিয়ে যায়। পরে ২০১৫ সালের পল্টন থানার একটি হত্যা পরিকল্পনার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

প্রধানমন্ত্রীর ছেলে এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যার পরিকল্পনায় পুলিশ গত বছরের আগস্টে পল্টন থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। পরে তা মামলায় রূপান্তরিত হয়। সেই মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়।

অন্যদিকে, ২০১৩ সালের ১১ এপ্রিল ঢাকার কারওয়ান বাজারের দৈনিক আমার দেশ কার্যালয় থেকে পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন বিচারপতির কথোপকথন ফাঁস হওয়ার ঘটনা নিয়ে একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।

সূত্র: বাংলামেইল