সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

শপিং ব্যাগে ফেরি করে মদ বিক্রি, গ্রেপ্তার-৩

নিউজ ডেস্ক৩ নভেম্বর ২০২১১ মিনিট পড়া
শপিং ব্যাগে ফেরি করে মদ বিক্রি, গ্রেপ্তার-৩

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে পাঁচ লিটার দেশীয় মদসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নওগাঁ সদর উপজেলার খাগড়কুড়ি গ্রামের মৃত জামিল সরদারের ছেলে সুমন সরদার (৩৩), শিমুলিয়া মন্ডলপাড়ার মৃত মহির সরদারের ছেলে মুকুল সরদার (৪৮) ও উপজেলার সান্তাহার ঘোড়াঘাট এলাকার মৃত অশোক রায়ের ছেলে কার্তিক রায় (৪২)। বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) রকিব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ইউসুফপুর গ্রামের জনৈক নাহিদের দোকানের সামনে পাকা রাস্তার ওপর দেশীয় চোলাই মদ কেনা-বেচার সময় তিন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা লাল রঙের কাপড়ের শপিং ব্যাগের মধ্যে পানির বোতলে দেশীয় চোলাই মদ নিয়ে এসে বিক্রি করছির। এ সময় উল্লেখিত পরিমান মদ উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।