জাতীয়

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা

Silk City১৩ আগস্ট ২০২৪১ মিনিট পড়া

 

সিল্কসিটি নিউজ ডেস্ক:

অন্তর্র্বতী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর গত রবিবার আরও দুই উপদেষ্টা শপথ নেন।

অন্তর্র্বতীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে পৌঁছেছেন।

ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্র্বতীকালীন সরকারের যাত্রা শুরু হয়।