সদ্য প্রকাশিত
গোদাগাড়ীতে তিন দিনব্যাপী রক্ষাগোলার নৃ-গোষ্ঠী মেলা, লিট ফেস্ট ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের ঘোষণা পোশাক মালিকদের ঢাকা ব্যাংকের ভল্ট থেকে পৌনে ৪ কোটি টাকা আত্মসাৎ : কর্মকর্তার ২০ বছরের দণ্ড দেশে অর্থনৈতিক অগ্রযাত্রা শুরু, বিদেশি বিনিয়োগ বেড়ে প্রায় ১২ শতাংশ সীমান্তে নজরদারিতে ড্রোন ও এআই ক্যামেরা যুক্ত করল বিজিবি বিজিএমইএ সভাপতি ১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা শেখ হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ারও সুযোগ নেই : রিজভী প্রত্যাবর্তন নয়, শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনা হবে : রিজভী ডায়াবেটিসের ঝুঁকি কমাতে মেনে চলুন ৭ অভ্যাস রমজানের প্রথম দিন ঢাকায় ইফতারের সম্ভাব্য সময় জানা গেল?
আন্তর্জাতিক

‘লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী’

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
‘লেবাননকে আরেকটি গাজা হিসেবে দেখতে চায় না বিশ্ববাসী’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কঠোর নিরাপত্তায় জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

সোমবার লেবাননে হিজবুল্লাহর হাজারখানেক লক্ষ্যবস্তুতে ইসরাইলি হামলার প্রেক্ষিতে মহাসচিব বলেন, লেবানন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। লেবাননের জনগণ, গাজার জনগণ, বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দেখতে চায় না।

গুতেরেস আরও বলেন, দায়মুক্তি, বৈষম্য ও অনিশ্চয়তার কারণে বর্তমান বিশ্বের এ অবস্থা। এভাবে চলতে পারে না। সারা বিশ্ব আমাদের (জাতিসংঘ) দিকে তাকিয়ে আছে। চলুন আমরা বিশ্ববাসীর কাছে মূল্যবোধ, নৈতিকতার প্রকৃত আদর্শ হয়ে উঠি। যাতে ইতিবাচক কাজের জন্য মানুষ আমাদের মনে রাখে।

মহাসচিব বলেন, বৈশ্বিক অবস্থা স্থিতিশীল নয়। প্রতিবন্ধকতা থাকবেই। তবে এই প্রতিবন্ধকতা আলোচনা করেই সমাধান করা যাবে।

 

সূত্র: যুগান্তর