লালপুর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসাসিয়েশনের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে এসব বিতরন করা হয়।
লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইদুজ্জামান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ ।

এসময় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ও আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান ইসাহাক আলী, লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম. আওয়ামীলীগ নেতা ফিরোজ আল হক ভুইঁয়া লালপুর উপজেলা কিন্ডারগার্টেন এর সাধরণ সম্পাদক রাজিব হোসেন প্রমুখ ।
অনুষ্ঠানে ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ২২৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর মাঝে সনদ ও পুরুস্কার প্রদান করা হয় । অনুষ্ঠানটি উপস্থাপনা করেন টেলিভিশন ও বেতারের উপস্থাপক শহিদুল হক সোহেল ।
স/অ










