সদ্য প্রকাশিত
নাটোর

লালপুরে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিউজ ডেস্ক১১ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
লালপুরে যুবলীগের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লালপুর প্রতিনিধি:
আওয়ামী যুবলীগের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষে লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে বর্ণাঢ্য র‌্যালী থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লালপুর শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
লালপুর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালিদ হোসেন সরলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ আসনের সাংসদ এ্যাড. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু ও সাধারণ সম্পাদক ইসাহাক আলী।
এ সময় উপস্থিত ছিলেন, লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু, আওয়ামীলীগ সদস্য ফিরোজ আল হক ভুইয়া, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি তায়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক পলাশ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেদুল ইসলাম ঝন্টু, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতি, কৃষকলীগের সভাপতি শামসুল ইসলাম বাবলু মাষ্টার, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন সহ আওয়ামীলী ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ।
শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা মনোমুগ্ধকর গান পরিবেশন করেন।

স/অ