নাটোর

লালপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

নিউজ ডেস্ক৫ অক্টোবর ২০২৫২ মিনিট পড়া

লালপুর (নাটোর) প্রতিনিধি :

শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি” এই স্লোগানকে সামনে রেখে নাটোরের লালপুরে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস।

রবিবার (৫আগস্ট) সকালে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনের দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষে লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সুপারভাইজার সাদ আহমেদ শিবলী এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান বলেন “ শিক্ষকতা একটি মহান পেশা এই পেশায় সকলের সহযোগিতার মাধ্যমে সমাজ তথা দেশকে একটি সুন্দর জাতি উপহার দিতে হবে।  নিজেদের কর্ম ক্ষেত্রে সকলের সাথে সৌহার্দ্য  সম্প্রীতি বজায় রাখতে হবে।”

তিনি আরো বলেন “যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান একটি সামাজিক  প্রতিষ্ঠান সেহেতু সমাজের সর্বস্তরের লোকদের সঙ্গে সহযোগিতার মনোভাব তৈরি করতে হবে এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা বান্ধব পরিবেশ তৈরি করতে হবে।”

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান, আব্দুলপুর মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম  বালিতিতা ইসলামপুর আশরাফুল উলুম ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ মোস্তাফিজুর রহমান, রায়পুর দাখিল মাদরাসার সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ,

বক্তারা বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি দায়বদ্ধতা, সেবা ও মানবিক অঙ্গীকার। শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর করতে শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে সহযোগিতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা জরুরি।

এসময় উপস্থিত উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক ও সহকারী  শিক্ষকবৃন্দ