নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নিজস্ব তহবিল থেকে ২০০ জন দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে তার নিজ বাড়িতে এ কম্বল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলহাজ্ব হুমায়ুন কবীর, ইউপি সদস্য এমদাদুল হক টিক্কা, সাইদুর রহমান, রকি, ছিয়াম প্রমুখ।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বিএনপি নেতা রবিউল সমাজের বিত্তশালী ব্যক্তিদের শীতার্ত হতদরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণে এগিয়ে আসার আহবান জানান।









