লালপুর (নাটোর) প্রতিনিধি :
নাটোরের লালপুরে জামায়াত মনোনীত প্রার্থী সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ গণ সংযোগ করেছেন।
শুক্রবার( ৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার লালপুর ইউনিয়নের চিনি বটতলা মোড় এলাকায় ব্যবসায়ী ও এলাকাবাসীর সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ আফজাল হোসাইন, বাইতুল মাল সম্পাদক খায়রুল বাশার জুয়েল, ইউনিয়ন আমীর কামরুজ্জামান চঞ্চল, স্থানীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।









