সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

লালপুরে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্য

নিউজ ডেস্ক৯ অক্টোবর ২০২২১ মিনিট পড়া
লালপুরে ইঁদুর মারার ফাঁদে কৃষকের মৃত্য

লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে দীপক কুমার সরকার (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত নরেন সরকারের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৮অক্টোবর) বিকালে দীপক তার নিজ জমিতে বিষ প্রয়োগ করতে যায়। এসময় পাশের জমির মালিক আহাদ আলীর ছেলে আকরাম হোসেন ইঁদুর মারার জন্য গুনা তার দিয়ে ফাঁদ পেতে ঢেকে রাখেন। এসময় দীপক যাওয়ার সময় ওই ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাত হয়ে গেলেও দীপক বাড়ীতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির পাশে ইদুর মারা ফাঁদে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এবিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।

এস/আই