নাটোর

লালপুরে অটোর ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

নিউজ ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া

লালপুর( নাটোর)  প্রতিনিধি :

নাটোরের লালপুরে খেলাচ্ছলে চালু করা অটোর ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মুদি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন মোল্লা বক্স। এসময় স্থানীয় অটোচালক হান্টু মিয়ার তিন বছরের শিশু খেলার ছলে অটোর চাবি ঘোরালে গাড়িটি হঠাৎ সামনে চলে যায়। এতে মোল্লা বক্স ধাক্কা খেয়ে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহত মোল্লা বক্স ছোট বিলশলিয়া গ্রামের মৃত শামসের আলীর ছেলে।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি অজান্তেই অটোর গিয়ার চালু করায় এ দুর্ঘটনা ঘটে।