সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

লকডাউন: সান্তাহারে ৬ জনের ৬হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক৩ আগস্ট ২০২১১ মিনিট পড়া
লকডাউন: সান্তাহারে ৬ জনের ৬হাজার টাকা জরিমানা

আদমদীঘি প্রতিনিধি :
করোনা সংক্রমণরোধে লকডাউনে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করায় বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিযান চালিয়ে ৬ জনকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেট ও পূর্ব ঢাকা রোড এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় এসব জরিমানা আদায় করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের দেয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার সান্তাহার পৌর শহরের সোনার বাংলা মার্কেট ও পূর্ব ঢাকা রোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি আইন অমান্য করে দোকান খোলা ও মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরা করার অপরাধে ৬ জনের ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ইউএনও শ্রাবণী রায় বলেন, লকডাউন চলাকালীন সবাইকে সরকারের দেয়া বিধি-নিষেধগুলো মেনে চলার জন্য বলা হচ্ছে। এরপরও যদি কেউ বা কোনো প্রতিষ্ঠান আইন অমান্য করে, তাহলে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।