সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
আইন আদালত

 রোলারের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু 

নিউজ ডেস্ক১৪ জুন ২০২২১ মিনিট পড়া
 রোলারের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মর্মান্তিক মৃত্যু 

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :

বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ী ফেরার পথে স্বামীর মটরসাইকেল থেকে পড়ে সড়ক সংস্কারের রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দীনের স্ত্রী। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কুসুম্বি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে।

জানাযায়, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী নামক স্থানে সড়ক সংস্কারের কাজ চলছিল। মঙ্গলবার বেলা ১১টায় আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে তছির উদ্দীন মটরসাইকেলে তার স্ত্রীকে নিয়ে ওই পথে বাড়ি ফিরছিলেন। এসময়  গাড়ির পিছনে বসা তছির উদ্দীনের স্ত্রী পড়ে গিয়ে রোলারের চাকার নিচে তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরিবারের লোকজন এসে সেখান থেকে লাশটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ করেন নি। নিহতের বাড়ি পার্শ্ববর্তী জেলায় হওয়ায় তারা তড়িঘড়ি করে লাশটি নিয়ে গেছে। ফলে ঘটনাস্থলে গিয়ে কারো সন্ধান পাওয়া যায়নি।

এস/আই