সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

রেললাইনে পানি ওঠায় বগুড়া-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক১৭ জুলাই ২০১৯১ মিনিট পড়া
রেললাইনে পানি ওঠায় বগুড়া-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধার বাদিয়াখালি থেকে ত্রিমোহনী পর্যন্ত ৬ কিলোমিটার রেললাইনে বন্যার পানি ওঠায় গাইবান্ধা-বগুড়া হয়ে ঢাকা রুটে লালমনিরহাটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর থেকে গাইবান্ধা হয়ে বগুড়া-ঢাকা রুটে বন্ধ করে দেওয়া হয় ট্রেন চলাচল। ফলে লালমনিরহাট ঢাকা রুটের আন্তঃনগর ট্রেন পার্বতীপুর হয়ে ঢাকা যাচ্ছে।

রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় ম্যানেজার মুহাম্মদ শফিকুর রহমান বলেন, লালমনিরহাট-ঢাকা রেলরুটের গাইবান্ধা জেলার বাদিয়াখালি থেকে ত্রিমোহনী পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার লাইনের ওপর ১ ফিট বন্যার পানি প্রবাহিত হচ্ছে। ঢাকা থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি ধীরগতিতে বিলম্বে লালমনিরহাট পৌঁছেছে।

এরপর একই ট্রেন ঢাকার উদ্দেশে আবারও যাত্রা করে রংপুরের কাউনিয়া স্টেশনে আটকে যায়।

পরে পশ্চিম অঞ্চলের সিদ্ধান্তে রুট পরিবর্তন করে আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনটি কাউনিয়া হয়ে রংপুর দিয়ে পার্বতীপুর হয়ে ঘুরে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। এতে করে বামনডাঙ্গা-বগুড়া রুটের যাত্রীরা গন্তব্যে যেতে পারেনি।

এছাড়াও একই কারণে লালমনিরহাট রেলওয়ে বিভাগের প্রায় পাঁচটি ট্রেন গাইবান্ধা, বাদিয়াখালি ও বোনারপাড়া স্টেশনে আটকা পড়েছে। বন্যার পানি নেমে না যাওয়া পর্যন্ত লালমনিরহাট-গাইবান্ধা-বগুড়া রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।