চাঁপাইনবাবগঞ্জ

রেলওয়ের রানিং স্টাফদের ধর্মঘট: রহনপুরে আটকা পড়েছে যাত্রী ও মালবাহী ট্রেন

নিউজ ডেস্ক২৮ জানুয়ারি ২০২৫১ মিনিট পড়া
oplus_0

গোমস্তাপুর প্রতিনিধি:

সারাদেশে রেলওয়ের রানিং স্টাফদের চলমান কর্মবিরতির কারনে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলস্টেশনে একটি যাত্রীবাহী ও একটি ভারতীয় মালবাহী ট্রেন আটকা পড়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রহনপুর রেলস্টেশন সরেজমিনে পরিদর্শন করে এ তথ্য পাওয়া গেছে। স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনটিকে অলস দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া, ভারত থেকে আমদানি করা সিরাজগঞ্জগামী একটিপন্যবাহী ট্রেন আটকা পড়েছে। মধ্যরাতে ট্রেন বন্ধের খবর অনেকের জানা না থাকায় ভোরে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন ধরতে এসে অনেকেই ফিরে যান।

এ বিষয়ে স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, ট্রেন চলাচল বন্ধের বিষয়টি আমরা যাত্রীদের মাইকিংয়ের মাধ্যমে অবহিত করছি। এছাড়া, যে সকল যাত্রী আজকের (মঙ্গলবার) অগ্রীম টিকেট কেটেছিল তাদের অর্থ ফেরত দেয়া হয়েছে।সিরাজগঞ্জগামী ভারতীয় পন্যবাহী ট্রেনটি ইঞ্জিন ও স্টাফদের অপেক্ষায় রয়েছে বলে তিনি জানান।

প্রসঙ্গত রহনপুর রেলস্টেশন থেকে প্রতিদিন ৫টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে থাকে।