সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

রেডিওতে রায় শুনেছেন মীর কাসেম

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০১৬১ মিনিট পড়া
রেডিওতে রায় শুনেছেন মীর কাসেম

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন।

 

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার নাশির আহমেদ জানান, সকাল সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলী তার রিভিউ আবেদন খারিজ হওয়ার রায় রেডিওতে শুনেছেন।

 

মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। মীর কাসেম আলী কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দি রয়েছেন।

সূত্র:রাইজিংবিডি