সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

রূপগঞ্জে নীলিমা টেক্সটাইল মিলে আগুন

নিউজ ডেস্ক৩১ আগস্ট ২০২৫২ মিনিট পড়া
রূপগঞ্জে নীলিমা টেক্সটাইল মিলে আগুন

সিল্কসিটিনিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নীলিমা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর যৌথ সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে পুড়ে গেছে কারখানাটির তৈরিকৃত তোয়ালেসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র। তবে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শনিবার (৩০ আগস্ট) রাত সাড় ৮টার দিকে উপজেলার গোলাকান্দাই ইউনিয়নের ঘোষবাড়ি এলাকায় নীলিমা টেক্সটাইলস মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে ফ্যাক্টরির সেডের ভেতরে আগুন দাউদাউ করে জ্বলে উঠতে দেখা যায়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক সবাই ভবন থেকে বেরিয়ে আসে।

স্থানীয়রা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাঞ্চন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মাহফুজার রহমান জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে নীলিমা টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন কারখানায় বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কাঞ্চন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার তৈরি করে মজুদ রাখা তোয়ালে ও মেশিনারিজসহ গুরুত্বপূর্ণ জিনিস পুড়ে গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে। এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে বলা যাবে।