জাতীয়

রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘিরে রেখেছে এটিইউ

Silk City২ জুলাই ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এ ঘটনায় এখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২ জুলাই) সকালে অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এখন পর্যন্ত বাড়িটি ঘিরে রেখেছেন তারা।