সদ্য প্রকাশিত
রাজশাহী

রুয়েটে অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিউজ ডেস্ক১৩ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
রুয়েটে অপ্রীতিকর ঘটনায় তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)এ গত ১০ নভেম্বর সংঘঠিত অপ্রীতিকর ঘটনা তদন্তের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার প্রফেসর ড. মোঃ মোশাররাফ হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তদন্ত কমিটিকে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম শেষ করে সুপারিশসহ পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।
এই তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেনকে। অন্য চারজন সদস্য হচ্ছেন শহীদ লেঃ সেলিম হলের প্রভোষ্ট প্রফেসর ড. এস. এম জহুরুল ইসলাম, শহীদ শহিদুল ইসলাম হলের প্রভোষ্ট প্রফেসর ড. বশির আহমেদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ শহীদুল ইসলাম এবং শহীদ আব্দুল হামিদ হলের প্রভোষ্ট প্রফেসর ড. মোঃ রবিউল আওয়াল।

 

প্রসংগত, গত মঙ্গলবার শহীদ হামিদ হলে এবং জিয়াউর রহমান হলে চারটি ল্যাপটপ চুরি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতে শহীদ হামিদ হলে সংঘর্ষের সূত্রপাত হয়। ভুক্তভোগী রাকেশ নামে এক শিক্ষার্থী বিষয়টি পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শাকিলের পক্ষ নিয়ে ছাত্রলীগ কর্মী তপু ১০/১২ জন নেতাকর্মী নিয়ে বৃহস্পতিবার রাতে রাকেশকে মারধর করতে যায়।

রাকেশ বিষয়টি জানতে পেরে দৌড়ে শহীদুল্লাহ হলের ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে রাকেশকে ধরে এনে হলের সামনে মারধর শুরু করে তপু গ্রুপের কর্মীরা।

এসময় শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগ কর্মী আবিরের মোটরসাইকেল ভাঙচুরেরও ঘটনাও ঘটে। এতে ক্ষিপ্ত হয়ে আবিরের পক্ষ নিয়ে সাখাওয়াত গ্রুপের কর্মীরা তপু গ্রুপের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে যায়। এতে ৫ ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছেন।

তাদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রুয়েটের আবাসিক হলে অপ্রীতিকর ঘটনা সংঘঠিত হওয়ার প্রেক্ষিতে ১১ নভেম্বর একাডেমিক কমিটির এক জরুরী সভায় আগামী ১৮ নভেম্বর পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। সেই সাথে সাম্ভব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে আবাসিক হলগুলো খালি করে দেয়া হয়।
স/শ