নাটোর

রুস্তুম আলী সরকার আর নেই 

Silk City৬ সেপ্টেম্বর ২০২৪১ মিনিট পড়া
লালপুর প্রতিনিধি  :
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া মধ্যপাড়া গ্রামের বাসিন্দা মরহুম ফয়েজ উদ্দিন সরকারের ২য় পুত্র – লালপুরের মহির হোন্ডা হাউজ এর স্বত্বাধিকারী মোটরসাইকেল মেকার মহির উদ্দিনের বাবা  রুস্তুম আলী সরকার (কেচু সরকার) (৭০) বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে  চিকিৎসাধন অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 মৃত্যুকালে তিনি ৩ কন্যা ও ৩ পুত্র সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মরহুমের জানাজা শেষে মোহরকয়া কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।