সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

রুশ কূটনীতিকের সঙ্গে ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলের বৈঠকের খবর ফাঁস

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৭২ মিনিট পড়া
রুশ কূটনীতিকের সঙ্গে ট্রাম্পের অ্যাটর্নি জেনারেলের বৈঠকের খবর ফাঁস

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গত বছর রুশ কূটনীতিকের সঙ্গে দুইবার দেখা করেছিলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন। ট্রাম্প প্রশাসনে দায়িত্ব নেয়ার সময় এই কথা গোপন রাখেন তিনি। একই ধরনের অভিযোগ ওঠায় পদত্যাগ করেছিলেন ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন।

 
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, নিয়োগ নিশ্চিত হওয়ার শুনানিতে বা কোনো বৈঠকে রুশ কূটনীতিকদের সঙ্গে দেখা করার কথা প্রকাশ করেননি জেফ সেশন। রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই কিসরায়েককে শীর্ষ গুপ্তচর বিবেচনা করে যুক্তরাষ্ট্র। তাকে দক্ষ গুপ্তচর সংগ্রাহক বিবেচনা করা হয়। সেই সের্গেই কিসরায়েকের সঙ্গে জেফ সেশনের দুই গোপন বৈঠকের খবর প্রথমে সামনে নিয়ে আসে ওয়াশিংটন পোস্ট। ঘটনার পর জোর আলোচনা শুরু হয় যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে।

 
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, কিসলায়েকের সঙ্গে গত বছর জুলাই মাসে রিপাবলিকানদের জনভেনশনের সময় একবার সাক্ষাত হয় জেফ সেশনের। আবার সেপ্টেম্বরে তার অফিসে একবার সাক্ষাত হয়। তখন জেফ সেশন ছিলেন যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির একজন সদস্য। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সেশন। বুধবার তিনি বলেন, তিনি কখনোই নির্বাচন নিয়ে রাশিয়ার কারো সঙ্গে আলোচনা করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।

 
এই ঘটনা সামনে আসার পর তার পদত্যাগ দাবি করছে ডেমোক্র্যাটিক নেতারা। এর আগে ১৯৮৬ সালে এক বর্ণবাদী মন্তব্যের জেরে জুডিশিয়াল পদবী হারান ৬৯ বছর বয়সী সাবেক কৌঁসুলি সেশনস। পরে ১৯৯৬ সালে সিনেটর নির্বাচিত হন। জেফ সেশনস মেক্সিকো সীমান্তে ট্রাম্পের দেয়াল তোলার প্রস্তাবের একজন একনিষ্ঠ সমর্থক। এছাড়া তিনি অনিবন্ধিত অভিবাসীদের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব দেওয়ার যে কোনো ধরনের প্রস্তাবের ঘোর বিরোধী।

সূত্র: বাংলা ট্রিবিউন