রাজশাহী

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১৭ জুন ২০২৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ফায়ার ড্রিল এক্সারসাইজ অ্যান্ড ফায়ার সেফটি এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।রাজশাহী আমের ব্যবসা

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

দমকল বাহিনীর দক্ষ সদস্যরা প্রশিক্ষণ পরিচালনা করেন। এ সময় অগ্নিকাণ্ডের ঘটনায় নাগরিকদের করণীয় বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ধরনের ফায়ার সেফটি সরঞ্জাম ব্যবহারের ওপর হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

প্রশিক্ষকরা বলেন, বাড়ি, অফিস কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে অসাবধানতা থেকে সৃষ্ট আগুন অনেক সময় সচেতনতার অভাবে ভয়াবহ রূপ নেয়। তাই অগ্নি নিরাপত্তা বিষয়ে সবার মৌলিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি।

তারা আরও জানান, অনেক প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম থাকলেও সেগুলোর সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা না থাকায় অগ্নিকাণ্ডের প্রাথমিক পর্যায়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না। এ কারণে নিয়মিত প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমের ওপর গুরুত্বারোপ করেন তারা।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা অগ্নিকাণ্ড মোকাবিলার বিভিন্ন কৌশল এবং জরুরি পরিস্থিতিতে নিরাপদে উদ্ধার কার্যক্রম পরিচালনার বিষয়ে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।