রাজশাহীর খবর

রাসিক নগরবাসীর ওপর করের বোঝা চাপিয়েছে

নিউজ ডেস্ক৬ আগস্ট ২০১৬২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক
বর্ধিত হোল্ডিং ট্রাক্স প্রতিরোধ কমিটির আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় নগরীর সাহেব বাজারের চিলিস রেস্টেুরেন্টে এর আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনার ও সভাপতিত্ব করেন, বর্ধিত হোল্ডিং ট্রাক্স প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও রাকসুর সাবেক ভিপি রাগিব আহসান মুন্না।

তিনি বলেন, রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) একটি সেবা মূলক প্রতিষ্ঠান। রাসিক রাজশাহী নগরবাসীর ওপর করের বোঝা চাপিয়ে দিয়েছে। তা নগরবাসীর পক্ষে দেয়া কষ্ট কর হয়ে যাচ্ছে। রাজশাহীতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের বসবাস। এখানে নেই বড় বড় কলকারখানা বা শিল্পপ্রতিষ্ঠান।

তিনি আরো বলেন, এই অঞ্চেলে যারা বসবাস করেন তারা বেশির ভাগ নিজের কিছু জমি বা পেনশনের শেষ সম্বল দিয়ে তৈরী করেছে একেটি বাড়ি বা ছাত্রবাস । তা দিয়ে চলে তাদের সংসার। আগে  যে বাড়ি বা ছাত্রবাসের ৩৯০ টাকা ট্রাক্স ছিল। সেটাকে বাড়িয়ে করা হয়েছে ৯ হাজার টাকা। আমরা গত ২৮ তারিখে রাসিকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছি। সেদিন তারা আমাদের কোন কথা শোনে নি। বরং তারা প্রাশনের লোক নিয়ে এসে আমাদের অবরুদ্ধ করে রাখে। আমরা এক সপ্তাহের অল্টিমেটাম দিয়ে এসেছি এ সময় পার হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করে নি।

এসময় উপস্থিত ছিলেন, বর্ধিত হোল্ডিং ট্রাক্স প্রতিরোধ কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আবু রায়হান মাসুদ, কমরেড এনামুল হক, মাহফুজুল হাসনাইন, ছাত্র নেতা এএইচএম জুয়েল খান, অ্যাডভোকেট শামসুল হক, হাসানুজ্জামান শাহিন, আবুল কালাম আজাদ বাবু, যুব নেতা রাজীব হাসান জিমি,  যুব নেতা বুলু প্রমুখ।

এসময় বর্ধিত হোল্ডিং ট্রাক্স প্রতিরোধ কমিটির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়।  এতে বলা হয়, আগামী ১৩ আগস্ট শনিবার নারী সমাবেশ,  ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যস্ত এলাকা ভিত্তিক জন যোগাযোগ। ৩ সেপ্টে¦র শনিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

স/আ