নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক লাগামহীনভাবে কর বৃদ্ধির বিরূদ্ধে জেলা সদর সহকারী জজ আদালতে দায়েরকৃত মামলাটি খারিজ করে দিয়েছেন বিচারক। গত ৩ আগষ্ট এ মামলাটি খারিজ করেন দেন আদালত।
রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ আফতাবুর রহমানসহ কয়েকজন আইনজীবীর দায়ের করা মামলা (নং-৮৭/১৬) খারিজ করে দিয়েছেন আদালত।
ফলে বর্তমানে রাসিকের ট্যাক্স নির্ধারণ কার্যক্রমের উপরে আর কোন আইনগত বাধা নেই। বর্তমানে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হোল্ডিং করের বিষয়ে রিভিউ আবেদনের শুনানী চলছে।

এদিকে রাসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ আগষ্ট পর্যন্ত ৩২ হাজারেরও বেশি রিভিউ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখনো যে সকল নাগরিক কর পূন:নির্ধারণের বিষয়ে রিভিউ আবেদন দাখিল করেননি বা করতে পারেননি তাঁদের আগামী ৩১ আগষ্টের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
রাসিক কর্তৃপক্ষ জনগণের প্রতি শ্রদ্ধা রেখে হোল্ডিং কর পূণ:নির্ধারণ কার্যক্রম পরিচালনা করছেন। দাখিলকৃত আপত্তিসমূহ সহানুভূতির সহিত বিবেচনা করা হচ্ছে এবং হবে।
স/আর









