রাজশাহীর খবর

রামেক হাসপাতালে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয় ঘন্টায় ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক২৪ জুন ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত দুইজন ও উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মোট চারজন মারা গেছেন। যাদের মধ্যে একজন নারীও রয়েছেন। মঙ্গলবার রাত বারোটা থেকে আজ বুধবার সকাল সোয়া ছয়টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

মৃতদের মধ্যে নাটোরের লালপুর উপজেলার আকলিমা নামে ৭০ বছরের এক নারীও রয়েছেন। তিনি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক সাইফুল ফেরদৌস। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের লাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোয়ান্টাম মেথডকে দায়িত্ব দেয়া হয়েছে।

স/আর

ট্যাগ: